নেত্রকোনার আটপাড়ায় অটো রাইসমিলে আকাশ মিয়া (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ আগস্ট) রাতে উপজেলার ইটাখোলা এলাকায় আবু সাঈদ আটো রাইসমিলে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত আকাশ মিয়া পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের মৃত রাহাবুল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিলটির মালিক আবু সাঈদ মারা যাওয়ার পর এক বছর পর্যন্ত বন্ধ ছিলো। গত জুলাই মাসের ২৮ তারিখ উপজেলার গাভুরকাছ গ্রামের স্থানীয় কয়েকজন মিলে পুনরায় মিলটি চালু করেন। মিলে বর্তমানে ১৮ থেকে ২০ জন শ্রমিকরা কাজ করেন। বুধবার রাতে কাজ করার সময় রাইস মিলের যন্ত্রাংশের আঘাতে আকাশ মিয়া আহত হন। পরে তার চিৎকার শুনে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করে।
মিলের শ্রমিক পরিতোষ জানান, মিলে কাজ করার সময় হঠাৎ কখন আকাশ আহত হয় এবং মারা যায় কেউ খেলায় করেনি। শরীরে কোথাও কোন ক্ষতের চিহ্ন নেই। তবে কাজ করার সময় কোন প্রকার সেফটি কিছু না পড়ায় এ ঘটনাটি ঘটতে পারে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, মরদেহ আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই মারা গিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপস করব না, প্রয়োজনে ব্যক্তিগতভাবে চরম মূল্য দেব
বেরোবির সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহ গ্রেপ্তার 