গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে ছেলের পর মারা গেলেন মা-বাবা

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল মিরের বাজারে একটি বাসায় গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ হয়ে ছেলের মৃত্যুর পর জাতীয় বার্ণ ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শিশু ছেলেটির বাবা-মা মারা গেছেন। তারা হলেন- মো. রিপন (২৬) ও তার স্ত্রী হাফিজা আক্তার (২০)।

বুধবার (৬ আগস্ট) মধ্যরাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হাফিজা আক্তার  ও বৃহস্পতিবার ভোরে মো. রিপন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত রবিবার সকালের দিকে দগ্ধ অবস্থায় শিশুসহ তিনজনকে জাতীয় বার্ণ ইউটিটের জরুরি বিভাগে নিয়ে আসলে শিশু রায়হানকে মৃত ঘোষণা করা হয়। তাদের মধ্যে হাফিজার শরীরে ৭৫ শতাংশ ও রিপনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় দগ্ধ তিনজনেরই মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত রবিবার সকালে গাজীপুর মহানগরের মিরের বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিন সকালেই দগ্ধ অবস্থায় চার মাসের শিশুসহ একই পরিবারের তিনজনকে জাতীয় বার্ণ ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত