অভিষেকে প্রথম বলেই পাকিস্তানের বিপক্ষে ছক্কা মেরে বিশ্বরেকর্ড

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পিএম

শেষ বলে জয়ের জন্য দরকার ৪ রান। বল হাতে নারী টি-টোয়েন্টির নাম্বার ওয়ান বোলার পাকিস্তানের সাদিয়া ইকবাল। স্ট্রাইকে সদ্য ক্রিজে আসা আয়ারল্যান্ডের জেন ম্যাগুয়্যার। 

তখন পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল পাকিস্তানই। কিন্তু ডাবলিনে শুক্রবার রাতে অবিশ্বাস্য কিছু ঘটালেন ম্যাগুয়্যার। প্রথম বলেই লং–অনের ওপর দিয়ে ছক্কা মেরে আয়ারল্যান্ডকে এনে দিলেন ৪ উইকেটের জয় এবং তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে অপরাজেয় লিড।

এই ছক্কায় শুধু ম্যাচ জেতানোই নয়, গড়েছেন বিশ্ব ক্রিকেটের এক অনন্য রেকর্ডও। ম্যাগুয়্যারই প্রথম ক্রিকেটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে দলকে জয় এনে দিয়েছেন। এর আগে অনেকেই শেষ বলে ছক্কা মেরে জিতিয়েছেন, কিন্তু সেটি কখনো ইনিংসের প্রথম বল ছিল না।

আগে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ১৬৮/৬ রান তোলে। শাওয়াল জুলফিকার (৩৩), নাটালিয়া পারভেজ (৩১) ও মুনিবা আলি (২৭) ছিলেন সেরা রান–সংগ্রাহক। আয়ারল্যান্ডের হয়ে লারা ম্যাকব্রাইড ২৪ রানে এবং কারা মারে ২৭ রানে নেন দুটি করে উইকেট। 

জবাবে আয়ারল্যান্ডের ইনিংসে অর্লা প্রেন্ডারগাস্ট ৩৪ বলে ৫১ এবং অধিনায়ক লরা ডেলানি ৩৪ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রেবেকা স্টোকেল ১৬ বলে অপরাজিত ৩৪ রান করে দলকে শেষ ওভারে পৌঁছে দেন জয়ের সম্ভাবনায়। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত