ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৬:১৩ পিএম

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শনিবার (৯ আগস্ট) বিকেলে রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, আগমী নির্বাচনে বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সজাগ থাকবে। তবে কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে ভোট বন্ধের সিদ্ধান্ত নেয়া হবে।

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যাবতীয় সবকিছু করবে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত