জিটিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে আলোঘর প্রকাশনা নিবেদিত শিল্প-সংস্কৃতিবিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আজকের পর্বের অতিথি অভিনেতা ও লেখক ডা. এজাজ। একান্ত আলাপচারিতায় তিনি প্রকাশ করেছেন অভিনয় এবং সাহিত্যের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততার নেপথ্য গল্প। যেসব গল্প অনেক দর্শকেরই অজানা। ডা. এজাজ বলেন ‘সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানগুলোতে মূলত অভিনয়ের কথাই বলা হয়। কিন্তু এই অনুষ্ঠানে লেখালেখির কথাও বলেছি মন খুলে। যা আমার নিজের কাছে ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’
×
