বিপিএলে ফিক্সিং ঠেকাতে আইসিসির সহায়তা নেবে বিসিবি ‎ ‎

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:২৮ এএম

বিপিএলের আগামী আসরে স্পট ফিক্সিং ঠেকাতে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

মিরপুরে দুপুর থেকে সন্ধা পর্যন্ত বিসিবির দীর্ঘ সভার পর সাংবাদিকদের বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু জানান, বিসিবির দুর্নীতি দমন বিভাগকে শক্তিশালী করতে একসময় আইসিসির এই বিভাগে কাজ করা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দেওয়া হয়েছে।

‎এনসিএলে ঢাকার বদলে ময়মনসিংহ

প্রায় এক দশক আগে বিভাগ হিসেবে স্বীকৃতি পেলেও জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) এতদিন খেলার সুযোগ পায়নি ময়মনসিংহ। অবশেষে অপেক্ষার প্রহর শেষ—চলতি বছর থেকেই দেশের অষ্টম বিভাগটি নাম লিখাচ্ছে এনসিএলের চার দিনের প্রথম শ্রেণির সংস্করণে।

‎আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া চার দিনের টুর্নামেন্টে ময়মনসিংহ খেলবে ঢাকা মেট্রোর বদলে। ২০১১ সাল থেকে এনসিএলে অংশ নেওয়া ঢাকা মেট্রোকে বিদায় জানাতে হচ্ছে এবারের মৌসুম থেকে। তবে আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টি সংস্করণে আগের মতোই খেলবে ঢাকা মেট্রো, কারণ এই আসরের সূচি ইতোমধ্যে চূড়ান্ত।

‎সভায় অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভাপতিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

‎বিপিএল নিয়ে একাধিক সিদ্ধান্ত

‎বিপিএলের বিভিন্ন মৌসুমের বকেয়া পরিশোধ করবে বিসিবি। এর মধ্যে আছে চিটাগং কিংসের কোচ শন টেইটের পাওনা এবং রাজশাহীর টিম হোটেলের বকেয়া বিল। স্পন্সর ও কিছু ফ্র্যাঞ্চাইজির বকেয়া পরিশোধ না করার ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বোর্ড।

‎তবে বিপিএল আয়োজনে স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি বিসিবি। পাঁচটি প্রতিষ্ঠান প্রস্তাব নিয়ে "আরো দুই তিন দিন যাচাই করা হবে" বলে জানিয়েছেন ইফতেখার আহমেদ মিঠু। 

‎অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা

‎সারা দেশে ক্রিকেটের পরিধি বাড়াতে রাজশাহী, বরিশাল ও বান্দরবানে ২৫টির বেশি পিচ তৈরির সিদ্ধান্ত হয়েছে সভায়। বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে হবে ৮টি প্র্যাকটিস পিচ ও ২টি সেন্টার উইকেট। বান্দরবান জেলা অ্যাসোসিয়েশন মাঠে তৈরি হবে ২-৩টি টার্ফ ও কংক্রিট পিচ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে হবে ১৬টি প্র্যাকটিস পিচ, পানি নিষ্কাশন ব্যবস্থা ও নাইলন নেট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত