ছেলের জন্মদিনে দোয়া চাইলেন পরী

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০২:৪৩ পিএম

আজ ১০ আগস্ট তিন বছর পূর্ণ করল চিত্রনায়িকা পরীমনির একমাত্র ছেলে পদ্ম’। ছেলের মঙ্গলের জন্য বিশেষ এই দিনে দোয়া চাইলেন নায়িকা।শনিবার দিবাগত রাতে ছেলের জন্মদিন উপলক্ষ্যে ফেসবুকে পোস্ট দিয়ে পরীমনি লিখেছেন, ‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কিভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে।’ 

ছেলের জন্য দোয়া চেয়ে নায়িকা আরও লেখেন, ‘আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। হ‍্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’

তবে শুধু পদ্মই নয়, পরীর ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন পরীমণি। ৬ দিন বয়সি সেই কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন; নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম। 

বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন পরীমণি। তাদের সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য জন্ম নেওয়ার এক বছর পর বিচ্ছেদের পথে হাঁটেন রাজ-পরীমণি। এরপর পরী সন্তানদেরর দেখভাল করলেও রাজ ব্যস্ত হয়ে পড়েন তার অভিনয় জীবন নিয়ে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত