যৌথ বাহিনী অভিযান চালিয়ে দিনাজপুরের পার্বতীপুরে মাদকসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে। সেনাবাহিনী ও পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্র যৌথ অভিযান চালিয়ে গত সোমবার রাত ১১টায় উপজেলার হাবড়া ইউনিয়নের পিরোজপুর ভবানীপুর নতুন হাটখোলা এলাকা থেকে রফিকুল ইসলাম (৫৫) ও তার ছেলে সিফন মিয়াকে (২৫) মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৪ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ইয়াবা ২৫ পিস, নগদ ৯ হাজার ৩৭০ টাকা ও বিভিন্ন মডেলের ৩টি মোবাইল ফোন। আটকরা হাবড়া ইউনিয়নের ভবানীপুর পিরোজপুর নতুন হাট খোলা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত পোনে ১টায় বাব-ছেলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এব্যাপারে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের (আইসি) পুলিশের উপ-পরির্দশক মো. নজরুল ইসলাম জানান, আটক বাবা-ছেলের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
