গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৬ কোটি ভারতীয় রুপিতে দিল্লির তাবুতে যোগ দিয়েছিলেন তিনি। এবার একই ফ্র্যাঞ্চাইজির অধীনে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন। দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটি একটি পোস্টের মাধ্যেম এই বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আইএল টি-টোয়েন্টির নিলাম। এর আগেই দল পেলেন মোস্তাফিজ। ইংলিশ পেসার লুক উডের বদলি হিসেবে আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছেন তিনি। কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান।
আইএল টি-টোয়েন্টি এর চতুর্থ আসর এবার একটু আগেই মাঠে গড়াতে যাচ্ছে। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টটির আগামী আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত।
চতুর্থবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লির হয়ে খেলেছেন। এর আগে ডাম্বুলা সিক্সার্সের হয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন এই বাঁহাতি পেসার। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স, ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজের।
বেবি এবির সেঞ্চুরি দেখে এবিডি কেনো বললেন, সবাই বড় ভুল করেছে?
সিরাজের সাফল্যের পেছনে নাল্লি গোশত বিরিয়ানি আর পায়া!