পুলিশ-সমন্বয়কদের করা মামলায় জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পিএম

কুমিল্লার মুরাদনগরে পুলিশ ও সমন্বয়কদের দায়ের করা মামলায় কারাবন্দি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। মুক্তি পাওয়া নেতাকর্মীরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ফারুক আহমেদ বাদশাহ, বিএনপি নেতা হেদায়েত হোসেন, তুহিন, সালাউদ্দিন, মজিব মেম্বার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, বিজয় নেছার, স্বেচ্ছাসেবক দল নেতা হেলাল উদ্দীন, হাবিবুর রহমান, মেহেদী হাসান, সাজিন সরকার আকাশ, হেলাল।

চলতি বছরের ২৪ মার্চ কুমিল্লার মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের ওপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ ও সমন্বয়করা। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

গত ২৭ জুলাই কুমিল্লা দায়রা জজ আদালতে জামিন চাইলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদা খাতুন জামিন নামঞ্জুর করে উপজেলা বিএনপি ও যুবদলের ১৩ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত