ভালোবাসা শ্রদ্ধায় মাহফুজা খানমকে বিদায়

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৩৭ এএম

শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধ মাহফুজা খানমকে। গতকাল বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সহকর্মী, স্বজন, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুরুতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর, পালন করা হয় নীরবতা। এরপর কেন্দ্রীয় খেলাঘর আসর, ছাত্র ইউনিয়ন, এশিয়াটিক সোসাইটিসহ নানা প্রতিষ্ঠান তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কচি-কাঁচার মেলা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গেরিলা ১৯৭১, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ঐক্য ন্যাপ, নারী প্রগতি সংঘ, বাংলাদেশ মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, বাংলাদেশ জাসদ, গণফোরাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, শান্তি পরিষদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, গণসংগীত সমন্বয় পরিষদ, ক্ষেত-মজুর সমিতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

পরে মাহফুজা খানমের মরদেহ নেওয়া হয় ডাকসু ভবনে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা হয়। এরপর আজিমপুর কবরস্থানে মাহফুজা খানমকে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত