অধিনায়কের আর্মব্যান্ড পরে হাডার্সফিল্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। ম্যাচের ৫৪তম মিনিটে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন। ক্লাব ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় গোল। মূল সময় সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুট আউটে ৩-২ গোলে হেরে ফুটবল লিগ কাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল হামজার দল লেস্টার সিটি।
বুধবার রাতে প্রতিপক্ষের মাঠ জন স্মিথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬০ শতাংশ সময় বল ছিল লেস্টারের নিয়ন্ত্রণে। কিন্তু গোলের যথেষ্ট সুযোগ তারা তৈরি করতে পারেনি। ১২টি শট গোলে নিলেও লক্ষ্যে ছিল স্রেফ ৩টি। হাডার্সফিল্ড লক্ষ্যে রাথে ৬টি শট। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৪ মিনিটে হামজার গোলে এগিয়ে যায় লেস্টার। অনেকটা দূর থেকে দারুণ ভলিতে ক্লাব ক্যারিয়ারের দ্বিতীয় গোলটি করেন এই বাংলাদেশি তারকা।
ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত হামজা তার প্রথম গোলটি করেছিলেন লেস্টারের জার্সিতে ২০২০ সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। ৬৫তম মিনিটে ১৭ বছর বয়সী ড্যানিয়েল ভস্টের গোলে সমতায় ফেরে হাডার্সফিল্ড। তিন মিনিট পরই আবার এগিয়ে যায় লেস্টার। বদলি নামা স্টেফি মাভিডিডির পাসে বক্সের কোণা থেকে চমৎকার বাঁকানো শটে গোল করেন হ্যারি উইঙ্কস।
ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। ৭৬তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে দুর্দান্ত শটে আবারও সমতা ফেরান ক্যামেরন আশিয়া। খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে লেস্টারের ম্যাকাটির ও জর্ডান আইয়ুর শট ঠেকান হাডার্সফিল্ডের গোলকিপার লি নিকোলস। এছাড়া বিলাল আল খান্নুস বল মারেন গোলবারে। এভাবেই লিগ কাপের শুরুতেই যাত্রা থেমে যায় জয় দিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপ শুরু করা লেস্টারের।
সারার আগেই বাগদান হয়ে গেল শচীনপুত্র অর্জুনের
ফরাসি ফুটবলে ইতিহাস গড়ে সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি
‘পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানোই উচিত নয়’