ত্রিশালে হিন্দু থেকে মুসলিম হওয়া যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পিএম

ময়মনসিংহের ত্রিশালে হিন্দু থেকে মুসলিম হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ত্রিশাল থানা ও এলাকাবাসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজারের কাছে ধলাইমান গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা চানতারার বাড়ির পাশে রেললাইন সংলগ্ন সদ্য লাগানো ধানখেতে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা মরদেহটি শনাক্ত করে। নিহতের নাম রতন চন্দ্র সাহা। বেশ কিছু দিন আগে জামালপুর জেলায় এক মুসলিম মেয়েকে বিয়ে করে যুবকটি ধর্মান্তরিত হয়। তার বাড়ি অন্যত্র হলেও সে ছোট থেকে তার মামার বাড়ি কাঁঠাল ইউনিয়নের নলছিড়া গ্রামেই থাকতো। বৃহস্পতিবার তার মামার বাড়িতে অনুষ্ঠান থাকায় বুধবার মামার বাড়ির উদ্দেশে বের হয়।

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত