জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ, আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের ৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম রাজু, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শহিদুল্লাহ,
মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বাবুল হোসেন, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. তারা মিয়া ধলু, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন সানু ও বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মো. বিশাত আলী রয়েছেন।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন উপজেলায় দায়ের হওয়া নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ বলেন, 'জেলার সদর, মেলান্দহ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা থেকে নাশকতা এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ক্যারিয়ারের সুবর্ণজয়ন্তীতে রজনীকান্ত
চাঁদাবাজির অভিযোগ: সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ২
মাদারীপুরে আগুনে ৫ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি