মাদারীপুরে ইজিবাইক, অটোভ্যান ও মোটর সাইকেলসহ ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সিকিনওয়হাটা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সারাদিন ব্যবসায়ী কার্যক্রম শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানীরা। হঠাৎ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে একটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। এ সময় মসজিদে মাইকিং করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মাদারীপুর স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং জানি আলম মাতুব্বরের অটো গ্যারেজে থাকা ৪টি ইজিবাইক, ২টি অটোভ্যান ও একটি মোটরসাইকেল সহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানীদের দাবি এ অগ্নিকাণ্ডের ঘটনা ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব না বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান।
অন্য ক্ষতিগ্রস্থরা হলেন, স্যান্ডেল দোকানী নূর হক মাতুব্বর, সার ও কীটনাশক ব্যবসায়ী বাচ্চু কাজী, ট্রেইলার্স (দর্জি) দোকানী বোরহান মাতুব্বর, মুদি দোকানী, জাকির মাতুব্বর।
অটো গ্যারেজ মালিক জানি আলম মাতুব্বর জানান, আমার গ্যারেজের ৭টা গাড়ি পুড়ে গেছে। ভিতরে একজন লোক ঘুমানো ছিল, সেও ক্ষতিগ্রস্ত হইছে। এতে আমার প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সার ও কীটনাশক ব্যবসায়ী বাচ্চু কাজী জানান, আমার দোকানের নাম মেসার্স সায়মা ট্রেডার্স। আমার ৫ লাখ টাকা মালামালসহ দোকানটি পুড়ে গেছে। আমার পাশের ট্রেইলার্স দোকানে দুই থেকে আড়াই লাখ, মুদি দোকানে ২ লাখ ও গ্যাসের দোকানেও প্রায় ২ লাখ টাকার মালামাল ছিল। সব পড়ে গেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই ৫টা দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে আমাদের ধারণা। কিন্তু তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। তবে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ-দোয়া
লেভানদোভস্কির খোঁচা ‘ইয়ামালের মতো কাউকে পাবে না রিয়াল’
LIVE: খালেদ জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল