মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণাধীন একটি ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলার ফুকুরহাটি ইউনিয়ন এলাকার মশাইল খালপাড়ে এ দুর্ঘটনা ঘটে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক পিরোজপুর জেলার নাজিরপুর ইউনিয়নের কলতলা গ্রামের মাহবুব খানের পুত্র সোহাগ খান (৩৫)।
অন্যান্য শ্রমিকরা বলেন, নির্মাণাধীন ব্রিজের একটি অংশে ইলেকট্রিক কাজ চলার সময় আর্থিং লাইন ও বিদ্যুৎ লাইনের সংযোগে ত্রুটি দেখা দেয়। পরে সোহাগের ডান হাতে বিদ্যুৎ প্রবাহিত হলে তিনি ভারসাম্য হারিয়ে খালে পড়ে যান। স্থানীয়রা ও সোহাগের আত্মীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাটুরিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত
পদ্মার ভাঙনে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট বন্ধ