দিনাজপুর-গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা মা ও শিশু নিহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডাঙ্গাপাড়ার হাকিমপুর থেকে দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী, তার স্ত্রী ও তিন মাসের শিশু। পথে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী ও শিশু। স্বামী গোলাম রব্বানী অলৌকিকভাবে বেঁচে গেলেও, স্ত্রী ও সন্তানের নিথর দেহের সামনে দাঁড়িয়ে তার বুকফাটা আর্তনাদ “আমাকেও মেরে ফেলো, আমি বাঁচতে চাই না”।
পরে ঘটনাস্থলে দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ সড়কের পাশে সরিয়ে রাখে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত ট্রাক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
খালেদা জিয়ার জন্মদিনে ফুল পাঠালেন প্রধান উপদেষ্টা
আখাউড়ায় দুই ওসির অপসারণ দাবি