দিনাজপুরের নবাবগঞ্জে পুষ্টির চাহিদা পূরণ ও কৃষকদের উদ্বুদ্ধ করতে বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা এবং কাটিং রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রঘুনাথপুর কলেজ সংলগ্ন রাস্তার দুই ধারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান ।
এ সময় উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, রঘুনাথপুর কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ মাহাবুবুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার আহসান হাবিব, আনিসুল ইসলাম ও ফিরোজ হোসেন চৌধুরীসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সজিনা চাষের গুরুত্ব তুলে ধরে উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, ‘সজিনা পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড সবজি। এটি খুব সহজেই চাষ করা যায় এবং মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২৩ এপ্রিল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নের বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনার চারা ও কাটিং রোপণ শুরু হলো, যা আগামীতেও অব্যাহত থাকবে।’
এনআইডিতে যুক্ত হচ্ছে পিতা-মাতার ইংরেজি নাম