আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বৈঠকের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের রুশ-সম্পর্ক নিয়ে নতুন করে সমালোচনা শুরু করেছে ডেমোক্র্যাটরা। তারা বলছেন, শান্তি প্রতিষ্ঠার নামে যেন ইউক্রেনের স্বাধীনতা বিসর্জন না দেওয়া হয়।
মার্কিন কংগ্রেসের হাউসের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস তির্যক মন্তব্য করে বলেন, ট্রাম্প পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা দিয়েছিলেন যে, দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই তিনি রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন। কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় তিনি তা করতে ব্যর্থ হন।
জেফ্রিস লেখেন, “ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ প্রথম দিনেই শেষ করবেন। অথচ তিনি শত শত সহিংস অপরাধীকে ক্ষমা করেছেন, যারা ক্যাপিটল ভবনে হামলার সময় নৃশংসভাবে পুলিশ সদস্যদের আঘাত করেছিল।” তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের কংগ্রেস ভবনে হামলার ঘটনাটি স্মরণ করিয়ে দেন।
এদিকে ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার সরাসরি ট্রাম্পের নাম না নিয়ে সতর্ক করেন, শান্তি কামনা সবারই করা উচিত, তবে তা যেন ইউক্রেনের স্বাধীনতা বা যুক্তরাষ্ট্রের নীতিগত মূল্যবোধের বিনিময়ে না হয়। তিনি লেখেন, “আমরা সবাই শান্তি চাই, কিন্তু সেই শান্তি যেন ইউক্রেনের স্বাধীনতা বা আমেরিকার নীতির ক্ষতির কারণ না হয়।”
আলাস্কা বৈঠকের আগে রাশিয়ার হামলায় ক্ষুব্ধ জেলেনস্কি