নেত্রকোনায় সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৫:৩৮ পিএম

নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের সাকুয়া এলাকায় সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে হারেজ মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ শনিবার দুপুরে যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসার সময় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া নামক স্থানে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজি নেত্রকোনার দিকে আসছিল। এই সময় নেত্রকোনা ময়মনসিংহ সড়কের সাকুয়া এলাকায় বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যান ওভারটেকিং করতে গিয়ে সিএনজি অটোরিকশাটি সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারেজ মিয়া (৬০) নামের একজনে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত বায়েজিদ নামের এক শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এই ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক কাভার্ড ভ্যানের ও ভ্যানচালক।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান গাড়িচালক। আমরা ঘাতক চালক এবং গাড়িটি শনাক্তে কাজ করছি। আর মরদেহ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে রয়েছে। এবারে আইনগত প্রক্রিয়া চলমান হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত