জিম্মি পরিবারের ডাকে ইসরায়েল জুড়ে ধর্মঘট

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম

স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে ইসরায়েলজুড়ে শুরু হয়েছে ধর্মঘট। জিম্মিদের ফেরত আনার ব্যাপারে চুক্তি না করা এবং গাজা সিটি দখলের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছেন জিম্মিদের পরিবার ও সমর্থকরা।

হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম জানিয়েছে, তেল আবিবের হোস্টেজ স্কয়ারসহ ইসরায়েলের শতাধিক স্থানে লাখো মানুষ বিক্ষোভে যোগ দিচ্ছেন। আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিয়ে পথচারীদের হাতে হলুদ ফিতা বিতরণ করছেন, যা জিম্মি মুক্তির প্রতীক।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত না দিলেও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ট হামাসের সঙ্গে আলোচনার পক্ষে মত দিয়েছেন। নেতানিয়াহু বলেন, জিম্মি হত্যাকারীদের সঙ্গে কোনো সমঝোতা হবে না।

অন্যদিকে, হামাস ইসরায়েলকে জিম্মিদের মৃত্যুর জন্য দায়ী করে বলেছে, নেতানিয়াহু বা শান্তি-যেকোনো একটিকে বেছে নিতে হবে ইসরায়েলিদের। হামাস নেতা খালিল আল-হাইয়া জানান, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো সমাধান সম্ভব নয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত