রহস্য জিইয়ে রাখলেন পরীমনি

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম

হাসপাতাল নিয়ে অসমাপ্ত একটি পোস্ট দিয়ে নেটিজেনদের মাঝে রহস্য জিইয়ে রাখলেন চিত্রনায়িকা পরীমনি। রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বেসরকারি হাসপাতাল নিয়ে একটি পোস্ট দেন এই নায়িকা । পোস্টে তিনি লিখেছেন, ‘এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্ম কাহিনি! কত-শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’ পোস্টের শেষে তিন ইংরেজিতে লিখেছেন, Details Coming…  

তারপর থেকেই ভাক্ত-অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন নায়িকার বিস্তারিত লেখনির জন্য। কিন্তু প্রায় সাড়ে চার ঘন্টা পার হওয়ার পরও এখন পর্যন্ত পরীর পোস্টে কোনো আপডেট দেখা যাচ্ছে না। 

এর আগে ১০ আগস্ট পরীমনির ছেলে পদ্মর তৃতীয় জন্মদিনের অনুষ্ঠান ছিল। ছেলের জীবনের এই বিশেষ দিনে আয়োজনের কোনো কমতি রাখেননি নায়িকা। কিন্তু পরীমণি দেখলেন ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে; কেউ ব্যবসায়িক ভ্লগ বানিয়ে প্রচার করছেন। বিষয়টি নিয়ে নিয়ে বেশ চটে যান পরী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত