ফারুকীর বিষয়ে তিশার অনুরোধ

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০১:২০ পিএম

হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর শারীরিক অবস্থা জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রবিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘আজ বেলা ৩টার সময় হসপিটালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’ 

আজ দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান হোয়াটসঅ্যাপে একই বার্তা পাঠিয়েছেন গণমাধ্যমে। এর আগে গতকাল রাতে দেওয়া আরেকটি পোস্টে তিশা জানিয়েছিলেন, ঢাকার একটি হাসপাতালে ফারুকীর চিকিৎসা চলছে। 

তিশা লিখেছিলেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতলে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’ 

উল্লেখ্য, কক্সবাজার গিয়ে হঠাৎ অসুস্থ হওয়ার পর শনিবার (১৬ আগস্ট) রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা আনা হয় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত