শ্রীপুর সরকারি কলেজ 

ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি নাজমুল, সম্পাদক সাজ্জাত

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম

গাজীপুরের শ্রীপুরের ‘শ্রীপুর সরকারি কলেজ’ শাখা ছাত্রদলের নতুন কমিটির ঘোষণ করা হয়েছে। নয়া এ কমিটিতে নাজমুল হোসেনকে সভাপতি আর সাজ্জাত হোসেনকে সাধারন সম্পাদক করা হয়েছে। শনিবার রাতে (১৬ আগস্ট) এ কমিটি সদস্যদের বিভিন্ন পদে স্থান পাওয়া নেতাদের নামের তালিকা প্রকাশ করা হয়।

এদিকে গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেন ও জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাফর ইকবাল জনি স্বাক্ষরিত একটি চিঠিতে ২১ সদস্যের এ কমিটিকে অনুমোদন করা হয়। এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শাহ মো. সাদাত মন্ডলকে। আগামী ৩০ দিনের মদ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রীপুর সরকারি কলেজ শাখার নতুন কমিটির সভাপতি নাজমুল হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যে কলেজ শাখার পূণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আমরা ছাত্রদলের কর্মীরা এ কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে কলেজ কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে সে দায়িত্ব পালনে সর্বদায় সৎ ও নিষ্ঠার পরিচয় দিতে চেষ্টা কবো। তিনি বলেন, এ কলেজে সব চিন্তা মতের রাজনীতির সহ-অবস্থানের জন্য আমরা কাজ করবো। আমরা সাধারন শিক্ষার্থীরে সকল ন্যার্য দাবি আদায়ে তাদের পাশে থাকবো। আশা করি আমরা ছাত্রদল এ কলেজের সব শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠবো। তাদের নিশ্চিত নিরাপদ ও ভরসার জায়গা হবে কলেজ শাখা ছাত্রদল।

শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল করিম রিফাত মোড়ল বলেন, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে স্বচ্ছ ও ক্লিন ইমেজের ছাত্রনেতাদের জায়গা দেওয়া হয়েছে। আশা করি আগামী দিনে তারা ছাত্রদলের ইমেজ আরও শক্তিশালী করবে সবার কাছে। মানুষের সব ন্যায়সঙ্গ সব দাবি আদায়ে সবার পাশে থেকে ছাত্রদল কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত