চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন। তিনি ব্যাংককের রুটনিন আই হাসপাতালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক রওনা দেন। তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল বলেন, চোখের চিকিৎসার জন্য স্যার ব্যাংকক গেছেন। রুটনিন আই হাসপাতালে আজই তার চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। দুদিনের মধ্যে তার অস্ত্রোপচার হবে। তিনি আরও জানান, মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন। তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত