কৈলাশ খেরের বক্তব্যে নেটদুনিয়ায় শোরগোল

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম

ভারতীয় সংগীতশিল্পী কৈলাশ খেরের একটি মন্তব্য হইচই ফেলে দিয়েছে নেটপাড়ায়। একটি পডকাস্টে এই শিল্পী বলেছিলেন, কম্পিউটার নাকি ‘রাম’ এর নামে চলে, কারণ ‘র‍্যাম (RAM)’ শব্দটি হিন্দু অবতার রামের নামের মতো শোনায়। তার এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। পাশাপাশি রীতিমতো সমালোচনার ঝড় বইছে বিষয়টি নিয়ে। 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে কৈলাশ খের বলেন, কম্পিউটার ‘র‍্যাম’ (Random Access Memory) ছাড়া চলতে পারে না। যেহেতু এই ‘র‍্যাম’ শব্দটি রামের নামের মতো শোনায়, তাই তার মতে কম্পিউটার আসলে রামের দ্বারাই চলে। এখানেই শেষ নয়, তিনি দাবি করেন, যে ডেটা বা তথ্যের আজ এত জয়জয়কার তা মূলত শব্দ ‘দাতা’রই প্রতিশব্দ। 

তার এই অদ্ভুত মন্তব্যে অনেক ইন্টারনেট ব্যবহারকারীই হতবাক হয়েছেন। অনেকেই প্রথমে ধরে নিয়েছিলেন তিনি মজা করে এ ধরনের মন্তব্য করেছেন। তবে, তিনি যে মজা করে বলেননি তা তার মুখভঙ্গিই বলে দিচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত