ডাকসু নির্বাচন

বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ ঘোষণা

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৩:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। 'প্রতিরোধ পর্ষদ' নামে এই প্যানেলে ভিপি, জিএসসহ বিভিন্ন পদে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল প্যানেলটি ঘোষণা করেন। জুবেল নিজেও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচন করছেন। এর আগে সোমবার চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী হয়েছেন ২০১৯ সালের শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি। সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ইউনিয়নের একাংশের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু প্রার্থী হয়েছেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হক লড়বেন।

প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন:

কমনরুম, রিডিংরুম ও কাফেটেরিয়া: নুজিয়া হাসিন রাশা (বিপ্লবী ছাত্র মৈত্রী)

আইন ও মানবাধিকার: আকাশ আলী

ক্যারিয়ার উন্নয়ন: লিটন ত্রিপুরা

পরিবহন: নিনাদ খান

আন্তর্জাতিক: নাইম উদ্দিন

সাহিত্য ও সংস্কৃতি: ফারিয়া মতিন

ক্রীড়া: মালিহা তাবাসসুম

সমাজসেবা: আবু মুজাহিদ আকাশ

স্বাস্থ্য ও পরিবেশ: শেখ তাসনুভা সৃষ্টি

বিজ্ঞান ও প্রযুক্তি: ফাতিহা ইশরাক

গবেষণা ও প্রকাশনা: আলমগীর হোসেন

সদস্য পদে প্রার্থী হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. তফসিরুল্লাহ, রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকা রহমান সৌরভ, মোহাম্মদ মোস্তাকিম, মিশকাতুল মাশিয়াত, আতিকা আনজুম অর্থী, পৃথিং মারমা, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ নিরেট, সাজিদ উল ইসলাম ও হেমা চাকমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত