ক্রিশ্চিয়ানো রোনালদোর ফোন কল পেয়ে আল নাসরে যোগদান করেন জোয়াও ফেলিক্স। রোনালদো-ফেলিক্স রসায়নে এবার সৌদি সুপার কাপের ফাইনালে উঠলো আল নাসর। মঙ্গলবার সৌদি কাপের প্রথম সেমিফাইনালে ১০ জনের আল নাসর ২-১ গোলে হারিয়েছে আল-ইত্তিহাদকে। রোনালদোর অ্যাসিস্টে গোল করেন ফেলিক্স।
নাসরের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে সৌদি সুপার কাপ দিয়ে অভিষেক হলো ফেলিক্সের। হংকং স্টেডিয়ামে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় রোনালদোর দল। ব্রোজোভিচের অ্যাসিস্টে গোলটি করেন সেনেগালের সাদিও মানে। তবে ছয় মিনিট পরই সমতা ফেরান ইত্তিহাদের স্টিভেন বার্গউইন। ম্যাচের ২৪ মিনিটে ইত্তিহাদ গোলকিপার আল সানতিকিকে করা এক ফাউলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মানে। বাকি সময়ে ১০ জন নিয়ে খেলে আল নাসর।
৪০ মিনিটে রোনালদোর গোলের চেষ্টা রুখে দেন ইত্তিহাদ গোলকিপার। প্রথমার্ধের যোগকরা সময়ে রোনালদোর ফ্রি-কিক বারের উপর দিয়ে যায়। ৬১ মিনিটে বক্সে রোনালদোর পাস থেকে গোল করেন ফেলিক্স। সিআরসেভেন নিজেও চাইলে গোলে শট নিতে পারতেন। সৌদি ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে গোলের দুই মিনিট আবারও বল জালে পাঠান ফেলিক্স। তবে ভিএআর-এ গোলটি বাতিল হয়। আল ইত্তিহাদে খেলা করিম বেনজেমা বলার মতো কিছু করতে পারেননি।
গেল মৌসুমে সৌদি লিগ জেতা ইত্তিহাদকে হারিয়ে ২০২৫-২৬ মৌসুম শুরু করলো আল নাসর। আল কাদিশিয়াহ বনাম আল আহলি আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে আগামী শনিবার ফাইনাল খেলবে আল নাসর।
হারলে শুধু ক্রিকেটাররা হারে না বিসিবিও হারে, বললেন বুলবুল
সন্তান সম্ভবা স্ত্রী’র পাশে থাকতে ছুটি নিলেন মিরাজ
এশিয়া কাপ হকিতে কোরিয়া মালয়েশিয়া তাইপের গ্রুপে বাংলাদেশ