ক্রিকেটে বৈধ ডেলিভারিতে ব্যাট থেকে বল সীমানা পেরোলে সর্বোচ্চ ছক্কার ছয় রান পাওয়া যায়। কিন্তু কখনও কি ভেবেছেন, ব্যাটে একবারও বল না লাগিয়েই এক ডেলিভারিতে ছয় রান সম্ভব? সম্প্রতি এক ম্যাচে ঘটে গেছে এমনই অবিশ্বাস্য ঘটনা। আর সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার রিচার্ড কেটলবোরো।
ভিডিওতে দেখা যায়, অফ স্টাম্পের বাইরে খাটো লেংথের একটি ডেলিভারি খেলতে গিয়ে ব্যাটার ব্যর্থ হন। বল সোজা চলে যায় উইকেটরক্ষকের হাতে। সুযোগ বুঝে ব্যাটাররা দ্রুত দৌড়ে এক রান নেন। রান আউটের চেষ্টা করতে গিয়ে কিপার স্টাম্প ভাঙলেও রান আউট হয়নি কেউ।
এরপর অবহেলায় পিচের মাঝে পড়ে থাকা বল তুলতে দেরি করায় ব্যাটাররা আরও এক রান তুলে নেন। বল কুড়াতে গিয়ে বোলার ছুড়ে মারলেও লক্ষ্যভ্রষ্ট হয় থ্রো। সুযোগ বুঝে তারা তৃতীয় রানও নিয়ে নেন। বল এবার সরে যায় লং-অফের দিকে, সেখান থেকেও চার নম্বর রান যোগ হয় স্কোরকার্ডে।
অবিশ্বাস্য হলেও সত্যি—এর পরও ফিল্ডিং দলের একের পর এক ভুলে ব্যাটাররা আরও দুটি রান তুলতে সক্ষম হন। অর্থাৎ ব্যাটে বল না লাগিয়েই এক বলে মোট ছয় রান নিয়ে ফেলেন তারা।
মজার বিষয়, এই পুরো প্রক্রিয়ায় চারবার রান আউটের সুযোগ পেয়েছিল ফিল্ডিং দল। কিন্তু প্রতিবারই অমনোযোগী থ্রো বা ভুল ফিল্ডিংয়ের কারণে বেঁচে যান ব্যাটাররা।
কেটলবোরো ভিডিওটি পোস্ট করে লিখেছেন— “ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন কিছু দেখা গেল। এক বল থেকে ছয় রান, ব্যাটে একবারও সংযোগ হয়নি, অথচ চারবার রান আউটের সুযোগ নষ্ট হলো!”
রোহিত-কোহলি উধাও, বুড়ো স্টিভ টিকোলোর নাম আইসিসি র্যাংকিংয়ে!