ভিসা প্রক্রিয়ায় জাল নথিপত্র: কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১১:০৮ এএম

যুক্তরাষ্ট্রে ভ্রমণের উদ্দেশ্যে কেউ যদি মিথ্যা তথ্য দেন বা ভিসার আবেদনে ভুয়া নথিপত্র যুক্ত করেন, তাহলে তার ওপর স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

২১ আগস্ট দূতাবাসটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, ভিসা যাচাই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখে এবং সন্দেহজনক কোনো তথ্য থাকলে তা পুরোপুরি খতিয়ে না দেখে ভিসা অনুমোদন দেওয়া হয় না।

বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া কাগজপত্র দাখিলকারীদের আবেদন সরাসরি বাতিল করা হয় এবং প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হতে পারে—যা যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।

মার্কিন দূতাবাস সবাইকে আহ্বান জানিয়েছে, যেন ভিসার আবেদন করার সময় শুধুমাত্র সঠিক ও যাচাইযোগ্য তথ্যই উপস্থাপন করা হয়। ভিসা জালিয়াতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতেই তারা এগিয়ে যাচ্ছে বলে আবারও জানিয়েছে দূতাবাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত