সম্প্রতি অবসর জল্পনা উড়িয়ে ওয়ানডের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন বিরাট কোহলি। এর মাঝেই তার আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ স্বস্তিক চিকারা জানালেন, কোহলি তাকে বলেছেন- যতদিন ফিট থাকবেন, ততদিন ক্রিকেট খেলবেন এবং কখনোই শুধু ইমপ্যাক্ট প্লেয়ার হয়ে মাঠে নামবেন না।
আইপিএলে কয়েক মৌসুম ধরেই ইমপ্যাক্ট প্লেয়ার দেখা যাচ্ছে। একাদশের বাইরে থাকা প্লেয়ারকে হুট করে নামিয়ে দেওয়া হয়। ‘রেভস্পোর্টজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ২০ বছর বয়সী স্বস্তিক জানান, ‘বিরাট ভাইয়া আমাকে বলেছিলেন, “যতদিন ক্রিকেট খেলব, সিংহের মতোই খেলব। পুরো ২০ ওভার মাঠে ফিল্ডিং করব, তারপর ব্যাটিং করব। যেদিন কেবল ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে হবে, সেদিন ক্রিকেট ছেড়ে দেব”।’
৩৬ বছর বয়সী কোহলি সর্বশেষ আসরে জিতেছেন প্রথম আইপিএল শিরোপা। ব্যাট হাতেও তিনি ছিলেন দুর্দান্ত। ১৫ ম্যাচে করেন ৬৫৭ রান। শিরোপাজয়ী দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি। ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেন ৩৫ বলে ৪৩ রানের ইনিংস, যা বেঙ্গালুরুর ইতিহাস গড়া শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাইনাল জয়ের পর কোহলির আবেগঘন উদযাপনও সবাইকে ছুঁয়ে গিয়েছিল।
ভিনিসিয়ুসকে তাহলে ছেড়েই দিচ্ছে রিয়াল মাদ্রিদ?
চেলসির দাপুটে জয়ে ব্রাজিল–আর্জেন্টিনা রঙ