সুনামগঞ্জে হাওরে নৌক ডুবি, শিশুসহ নিখোঁজ ২

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৪:০২ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে নৌকা ডুবিতে শিশুসহ দুইজন নিখোঁজ হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সাড়ে ১১টায় ধর্মপাশা উপজেলার দারাম হাওরে এ ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন সামসুদ্দিন (৬০) তিনি ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। অপরজন নুসরাত বেগম (৭), সে কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

জানা যায়, শনিবার সকালে ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে একটি ছোট নৌকা ৭ জন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে উপজেলার দারাম হাওরে পৌঁছলে বাতাস শুরু হয়। এক পর্যায়ে ৭ যাত্রী নিয়েই নৌকাটি হাওরে ডুবে যায়। এ সময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন নিখোঁজ হয়।

বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, দুজন নিখোঁজ ব্যক্তি উদ্ধারের অভিযানে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত