দেব-ইধিকা: পর্দার রসায়ন নাকি বাস্তবের সম্পর্ক?

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৯:৪২ এএম

টলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দেব ও ইধিকা পাল। একের পর এক সিনেমায় একসঙ্গে কাজ করায় তাদের জুটি নিয়ে দর্শক-ভক্তদের কৌতূহল বাড়ছেই।

প্রথমবার দু’জনকে একসঙ্গে দেখা যায় ‘খাদান’ সিনেমায়, যেখানে তাদের অন-স্ক্রিন রসায়ন প্রশংসা কুড়ায়। এরপর আরও দুটি ছবি—‘রঘু ডাকাত’ (যার শুটিং শেষ) এবং ‘প্রজাপতি ২’ (যার কাজ চলছে)—তাদের একত্রে দেখা যাবে।

তবে শুধু সিনেমাতেই নয়, ব্যক্তিগত জীবনেও নাকি কাছাকাছি আসছেন দেব ও ইধিকা—এমন গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। এমনকি দেব-রুক্মিণীর সম্পর্ক ভাঙার খবরও একাধিকবার মিডিয়ায় শিরোনাম হয়েছে। 

এক পর্যায়ে রুক্মিণী দেবকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন বলেও গুঞ্জন ছড়ায়, যদিও পরে সেটিকে ‘প্রযুক্তিগত সমস্যা’ বলে ব্যাখ্যা করা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ইধিকা সরাসরি বলেন, “আমি এসব নিয়ে ভাবিই না। এর আগেও এমন গুঞ্জন উঠেছে, কিন্তু তা আমাকে বিচলিত করেনি। যারা আমার চেয়ে সিনিয়র, তারাও এসব নিয়ে মাথা ঘামান না—তাহলে আমি কেন ভাবব?”

টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করলেও বড় পর্দায় ইধিকার প্রথম কাজ ছিল বাংলাদেশের জনপ্রিয় ছবি ‘প্রিয়তমা’, যেখানে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। সেই ছবি দিয়েই আলোচনায় আসেন। আর টলিউডে ‘খাদান’ থেকেই দেব-ইধিকার জুটি ঘিরে গুঞ্জনের সূত্রপাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত