ওয়ানডে বিশ্বকাপের আগে ‘লাল দল’ নাম ধারণ করা বাংলাদেশ নারী দলের প্রস্তুতিটা একদমই ভালো হলো না। প্রস্তুতি ভালো করার জন্য ছেলেদের অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলের বিপক্ষে তাদের মাঠে নামানো হয়েছিল। এই কিশোরদের সামনেই তারা মাত্র ৪৯ রানে অল-আউট হয়ে যায়। অনূর্ধ্ব-১৫ দল ম্যাচ জিতে নেয় ৮ উইকেটের বড় ব্যবধানে।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে নারী লাল দলের হয়ে উদ্বোধনী জুটিতে মাত্র ৪ রান তোলেন ইশমা তানজিম ও শারমিন সুলতানা। তখন থেকেই শুরু হয় আসা-যাওয়ার পালা। শারমিন সুলতানা বাদে দলের বাকি ১০ ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৮ রান। মাত্র ১৮ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারিয়ে ৪৯ রানে গুটিয়ে যায় নারী লাল দল।
জবাবে অনূর্ধ্ব-১৫ দলের উদ্বোধনী জুটিতেই আসে ৪৪ রান। ২৪ বলে ১৬ রান করা খেয়াল রায়ের আউটে ভাঙে এই জুটি। এরপর রানের খাতা খোলার আগেই ফাইয়াজ খানকে সাজঘরে ফেরান ফাহিমা খাতুন। ব্যাস, এটুকুই। ২২৯ বল বাকি থাকতেই আফজাল হোসেনকে সাথে দলের ৮ উইকেটের বড় জয় নিশ্চিত করেন আব্দুর রহমান ইরফান। দুজনের মধ্যে ইরফান ৩৫ বলে ২৯ এবং আফজাল ৮ বলে ২ রানে অপরাজিত থাকেন।
তিন সেঞ্চুরিতে রেকর্ড বই ওলটপালট; অস্ট্রেলিয়ার ধ্বংসাত্মক ৪৩১
সিমন্স থাকতে কেন হাথুরুসিংহের কোচিং করছেন মুমিনুল?