বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায়ও খুব বাজেভাবে শেষ হয়েছে। তাকে একপ্রকার বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন শ্রীলঙ্কান এই কোচ। দেশের ক্রিকেটাঙ্গনে তার সমালোচনার অভাব নেই। তারপরও দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক সেই হাথুরুসিংহের ক্লাস করতে গেছেন অস্ট্রেলিয়ায়! তার সঙ্গী হয়েছেন টেস্ট ওপেনার সাদমান ইসলামও।
হাথুরু বহু বছর ধরেই পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে তার একাডেমি আছে। জানা গেছে, সিডনিতে হাথুরুসিংহের একাডেমিতে ১ ঘণ্টার অনুশীলন করতে ২৫০ অস্ট্রেলিয়ান ডলার ফি দিতে হয়। কোচকেও দিতে হয় একটি নির্ধারিত সম্মানী। তাই মুমিনুলদের ৪ থেকে ৫টি সেশন করতে কয়েক লাখ টাকা খরচ করতে হবে। তারা দুজন ২৭, ২৯, ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর হাথুরুসিংহের একাডেমিতে অনুশীলন করবেন।
জাতীয় দলের কোচিং প্যানেল থাকতে হাথুরুসিংহে কেন? মুমিনুলের কথায় এর কিছুটা উত্তর পাওয়া যায়, ‘উন্নত অভিজ্ঞতার জন্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছি। সিডনিতে হাথুরুসিংহের একাডেমিতে চারটি সেশন করব। ম্যাথু হেইডেনের সঙ্গে কথা মেন্টাল সেশন করব। হাথুরুসিংহেই ব্যবস্থা করে দেবেন। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কোচরা যে কথাগুলো বলেন, সেই মেন্টাল সেশনগুলো কাজে দেয়।’
হাথুরুসিংহের একাডেমিতে অনুশীলন প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে মুমিনুল আরও বলেছেন, ‘ওখানে অনেক বড় খেলোয়াড় থাকেন, চেষ্টা করব তাদের সঙ্গে কথা বলতে। উন্নত দেশের ক্রিকেট একাডেমিতে যে সুবিধাগুলো থাকে, সেগুলোর সঙ্গে পরিচিত হব। জাতীয় দলের খেলার সময় একটি প্রটোকলের ভেতরে থাকতে হয়। নিজের উদ্যোগে গেলে ভিন্ন অভিজ্ঞতা হয়। এই ফিলগুলো নিতে চাই।’
মেসির মায়ামির মান বাঁচালেন আর্জেন্টাইন তরুণ
অসাধারণ ফ্রি কিকে ডি মারিয়ার ক্ল্যাসিকো জয়
তরুণ গোলকিপারের বোকামির পরও আস্থা হারাচ্ছেন না গার্দিওলা