নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্লা (৬) দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্লার সন্তান। এরা দুজনে বি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা যায়, শিশু দুটির মা রোকাইয়া বেগম বাড়ির পার্শ্ববর্তী নাসির উদ্দিন উজ্জ্বল মোল্লার ঘেরের পাড়ে বসে পাটের আশ ছড়াচ্ছিলো।
শিশু দুটি সেখানে খেলা করছিলো। এ সময় তাদের পিতা ইকরামুল আমেনা ও নাফিসকে বাড়িতে চলে যেতে বলে তিনি বাজারে চলে যান। কিন্তু শিশু আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে কোনো এক সময় ঘেরের পানিতে গোসল করতে নেমে যান এবং গভীরতা বেশি থাকায় তারা ডুবে যায়। দীর্ঘক্ষণ পর মা রোকাইয়া বেগম তাদের সন্ধান না পেয়ে খোঁজা-খুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘেরের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, শিশু দুটির মৃত্যুর ঘটনাটি খুবই কষ্টদায়ক। খবরটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ
পাঠানো হয়েছে।
রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উপলক্ষ্যে স্মরণোৎসব
বুড়িগঙ্গায় উদ্ধারকৃত চার লাশের পরিচয় মিলে নি এখনো
ছাগলনাইয়ায় রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণোৎসব