ত্রিশালে মসজিদে মাইকিং করে চোরকে হত্যার অভিযোগ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৫:০৬ পিএম

ময়মনসিংহের ত্রিশালে মসজিদে চুরি করতে এসে জনগণের পিটুনি খেয়ে এক চোর নিহত হয়েছে। 

জানাযায় উপজেলার ১০ নং মঠবাড়ী ইউনিয়নস্থ রায়মনি মধ্যপাড়া গ্রামে বাইতুর রহমান জামে মসজিদে বিগত সময়ে পাঁচবার চুরি সংগঠিত হয়। এতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ অবস্থায় ছিলেন।  

এমতাবস্থায় পুনরায় রবিবার রাত ১টার দিকে একই মসজিদে চুরি করতে এসে চোর রানা মিয়া (৩৫) ধরাখায়। পরে মসজিদ কমিটির সেক্রেটারি সাইফুল ইসলাম মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করলে উত্তেজিত জনতা চোর রানা মিয়াকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। রানা মিয়া ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের হিরণ পলাশিয়া গ্রামের আমছর আলীর ছেলে। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রানা মিয়ার বিরুদ্ধে ময়মনসিংহ সদর, তারাকান্দা ও গাজীপুরে চুরিসহ একাধিক মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত