রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্লাটফর্মে ধারালো অস্ত্রের আঘাতে শ্যামলী (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রেমের সম্পর্ক অবনতি হওয়ার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে ঘটনার সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্যামলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, ‘রাত ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ৭ নম্বর প্লাটফর্মের পাশে এক যুবক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মুখমন্ডল ও গলায় আঘাত লক্ষ্য করা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহত শ্যামলীর বাড়ি নাটোর জেলায়। আটক যুবকের নাম সুজন, তার বাড়ি পাবনা জেলায়। শ্যামলী বর্তমানে আজিমপুর এলাকায় বসবাস করতেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রেমের সম্পর্কের দ্বন্দ্বকে কেন্দ্র করে রেলস্টেশনের ভেতরে সুজন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।’
করাচি-লাহোরে বুলেট ট্রেন চালুর পরিকল্পনা পাকিস্তানের