সুবর্ণচরে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পরিষ্কার বাজার রাস্তার মাথা এলাকা থেকে এক অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রফিকুল ইসলাম তার বাড়ি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলায়। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে স্থানীয়রা পরিষ্কার রাস্তার মাথা এলাকায় নুরুল ইসলাম মিয়ার বাড়ির পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।  খবর পেয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহটি উদ্ধার করে। 

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, রফিকুল ইসলামকে অন্য কোথাও হত্যা করে তার মরদেহ এখানে এনে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত