জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত মন্তব্য করার অভিযোগে চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে বিএনপি থেকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার (২৬ আগস্ট) সেই শোকজের জবাব দিয়েছেন তিনি।
এদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর লিখিত চিঠিতে শোকজ নোটিশের জবাব দেন ফজলুর রহমান।
এর আগে সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফজলুর রহমান বলেছিলেন, ‘আমি নোটিশটি রবিবার রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেব।’
