পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্সের ২৫তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১২ টায় অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মো. মোস্তফা হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগনের মাঝে বিতরনের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
এ সময় সভায় কোম্পানির চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এবং পরিচালকগনের মধ্যে মিসেস ফারজানা আফরোজ, ওয়ালিদ মো. সমুয়েল, ডা. মুনাল মাহবুব, সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম এফসিএ, বে-লিজিং এর প্রতিনিধিত্বকারী পরিচালক মো. এনায়েত কবির, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম ও মাহফুজুর রহমান সহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. রফিকুল ইসলাম সংযুক্ত ছিলেন।
এছাড়া সভায় কোম্পানির শেয়ারহোল্ডারগনও সংযুক্ত ছিলেন। অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. আতিক উল্যাহ্ মজুমদার। সভায় পেশকৃত ৩১শে ডিসেম্বর’২০২৪ইং সমাপ্ত বছরে বার্ষিক প্রতিবেদনে বর্ণিত মতে অবহিত করা হয় যে, ২০২৪ সালে কোম্পানির মোট প্রিমিয়াম আয় ৮১.৩৩ কোটি টাকা, নীট প্রিমিয়াম আয় হয়েছে ৫৫.১৮ কোটি টাকা, অবলিখন মুনাফা হয়েছে ১৩.৪২ কোটি টাকা, কর পূর্ব এবং কর পরবর্তী মুনাফা হয়েছে যথাক্রমে ১৫.৪৩ কোটি ও ৯.৬৮ কোটি টাকা।
এছাড়া আলোচ্য ২০২৪ইং সালের হিসাব মতে কোম্পানির এফ.ডি.আর ও মোট সম্পদের পরিমাণ হলো যথাক্রমে ৬৯.৫৮ কোটি টাকা ও ২৩৩.৬৬ কোটি টাকা।
এদিকে, ২০২৪ অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ০৬ পয়সা ও শেয়ার প্রতি নীট সম্পদ মূল্যের পরিমাণ ২৯ টাকা ৬৩ পয়সা। ২০২৪ সালের আর্থিক বিবরনী বিশ্লেষন ও বিবেচনায় এশিয়া ইন্স্যুরেন্স এএএ রেটিং প্রাপ্ত একটি কোম্পানি। ২০২৪ সালটি বহুমাত্রিক চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া স্বত্বেও শেয়ারহোল্ডারদের ১০% লভ্যাংশ প্রদান করতে পারায় কোম্পানির চেয়ারম্যান মহোদয় সন্তুষ্টি প্রকাশ করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে অনুষ্ঠিত কোম্পানির এই ২৫তম বার্ষিক সাধারণ সভায় গ্রুপে পরিচালকগনের মধ্যে আবুল বশর চৌধুরী, ফারজানা আফরোজ ও ডা. মুনাল মাহবুব এবং গ্রুপ-বি পরিচালকগনের মধ্যে সাউথ ইস্ট ব্যাংকের প্রতিনিধিত্বকারী পরিচালক রাশেদুল ইসলাম, এফসিএ পরিচালক পদে শেয়ারহোল্ডারগন কর্তৃক পূনঃনির্বাচিত হয়েছেন।
