কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান বাহারুল আলম বিপিএম। উক্ত সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
এ কে এম শহিদুর রহমান,মহাপরিচালক, র্যাব; কাজী মো. ফজলুল করিম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ; মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ; আহম্মদ মুঈদ, অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ; কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ ও প্রেসিডেন্ট, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন; কিমিয়া সাআদত, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এবং কোম্পানি সচিব সাইফুল আলম সভায় উপস্থিত ছিলেন।
