সহজেই বিকাশে পাঠানো রেমিট্যান্স স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে স্বজনের লেনদেনে

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৪:২৫ পিএম

লাস্ট মাইল সল্যুশন হিসেবে দেশের যেকোনো স্থানে থাকা যেকোনো মানুষের বিকাশ অ্যাকাউন্টে এখন সহজে ও ঝামেলাহীনভাবে টাকা পাঠাতে পারছেন বিদেশে থাকা প্রবাসীরা। সহজে এই রেমিট্যান্স পাঠানোর সুযোগ হুন্ডিসহ অবৈধ পথে অর্থ পাঠানোকে নিরুৎসাহিত করছে, মানুষের আর্থিক স্বাধীনতায় ক্ষমতায়ন করছে ও আর্থিক লেনদেন স্বাচ্ছন্দ্য বাড়াচ্ছে এবং পাশাপাশি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করে দেশ গঠনে ভূমিকা রাখছে। 

হোক সংকট কিংবা আনন্দ- প্রিয়জনদের বিশেষ মুহূর্তগুলোয় পাশে থাকার চেষ্টায় প্রবাসীদের বড় বাধা সময়মতো কষ্টার্জিত রেমিট্যান্স পাঠাতে না পারা। তবে প্রযুক্তির কল্যাণে এখন কোটি প্রবাসী তার প্রিয়জনদের বিশেষ মুহূর্তগুলোকে আরও অর্থবহ করে তুলছেন সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়ে। মাত্র কয়েক ট্যাপে বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠানোর সুবিধা প্রবাসীর সঙ্গে তার পরিবারের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়িয়ে সমৃদ্ধ করছে দেশের অর্থনীতিকেও।

প্রবাসী রসুল মিয়া। স্ত্রীকে গ্রামের বাড়ি চাঁদপুর রেখে থাকেন বাহরাইনে। সেখান থেকেই প্রতিনিয়ত খোঁজখবর রাখেন অনাগত সন্তান আর স্ত্রী আকলিমার। এক ঘূর্ণিঝড়ের রাতে প্রসব বেদনা ওঠে আকলিমার, সেই রাতেই হাসপাতালে নিয়ে যান আত্মীয়স্বজন। এমন পরিস্থিতিতে সন্তান ও মাকে বাঁচাতে মাঝরাতেই অপারেশনের সিদ্ধান্ত নেন ডাক্তাররা। এমন গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রীর পাশে না থাকার মনোবেদনা ছিল পাহাড়সম। তবুও অপারেশনের জন্য তাৎক্ষণিক বিকাশের রেমিট্যান্স সেবা ব্যবহার করে প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারায় খানিকটা স্বস্তির নিশ্বাস ফেলেন তিনি। 

‘এই যে তাৎক্ষণিকতা, এটাই বিকাশে টাকা পাঠানোর সবচেয়ে বড় সুবিধা। আমার যখনই প্রয়োজন, তখনই টাকা পাঠাতে পারছেন আমার নিজের অ্যাকাউন্টে। আমিও নিজের মতো করে টাকাটা খরচ করতে পারছি’, বলেন আকলিমা।

বিদেশ থেকে ব্যাংক অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠানো এবং তা তোলার জন্য নিকটবর্তী বাজারে বা উপজেলা শহরে যাওয়া প্রবাসী এবং তার স্বজন উভয়ের জন্যই অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এই কারণে যখন প্রয়োজন তখনই রেমিট্যান্স পাঠাতে বা পেতে বিকাশের রেমিট্যান্স সেবায় আগ্রহ বাড়ছে প্রবাসী এবং তার প্রিয়জনদের। সেবাটি চালু হওয়ার পর এখন পর্যন্ত ৪০ লাখেরও বেশি প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বিদেশ থেকে দ্রুত রেমিট্যান্স পাঠাতে পারা এবং তা হাঁটা দূরত্বে বাড়ির পাশের এজেন্ট পয়েন্ট থেকে তুলতে পারায় জনপ্রিয় হয়ে উঠেছে বিকাশের রেমিট্যান্স সেবা।

আরেকজন প্রবাসীর স্ত্রী জান্নাতুন নাঈম। তার স্বামী সৌদি আরব থেকে নিয়মিত টাকা পাঠান বিকাশ অ্যাকাউন্টে যা দিয়ে সংসারের খরচসহ যাবতীয় খরচ করেন জান্নাতুন। এমনকি এনজিও থেকে ব্যবসার জন্য নেওয়া লোনও পরিশোধ করেন বিকাশ অ্যাকাউন্ট থেকেই। 

জান্নাতুন বলেন, ‘স্বামী প্রতি মাসে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠান। বিকাশ অ্যাকাউন্ট থেকে সে টাকার একটা অংশ এনজিও কিস্তির টাকা বিকাশেই জমা দিয়ে দিই। বাকি টাকা বাড়ির কাছে থাকা এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ আউট করে সংসারের খরচ চালাই। এটার সুবিধা হলো আমাকে কোথাও যেতে হয় না। পাশাপাশি, মোবাইল রিচার্জ, আত্মীয়স্বজনকে টাকা পাঠানো, কেনাকাটাসহ নানান কাজও নিজেই করে ফেলা যায়।’

উল্লেখ্য, প্রবাসীদের জন্য রেমিট্যান্স পাঠানোর একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ। বর্তমানে, বিশ্বব্যাপী ১৪০টিরও বেশি দেশ থেকে শতাধিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে পারছেন প্রবাসীরা, যা দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে নিষ্পত্তির (স্যাটেলমেন্ট) মাধ্যমে নিমেষেই পৌঁছে যাচ্ছে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে। সঙ্গে রেমিট্যান্সের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে সরকার প্রদত্ত প্রণোদনার অর্থও।

বিকাশ অ্যাপে থেকেই নেওয়া যায় রেমিট্যান্স স্টেটমেন্ট 

প্রবাসীদের প্রিয়জনের সুবিধার কথা বিবেচনায় রেখে বিকাশ অ্যাপে এবার যুক্ত হয়েছে ‘রেমিট্যান্স স্টেটমেন্ট’ সেবা। নতুন যুক্ত হওয়া এই ফিচারের মাধ্যমে এখন গ্রাহক যেকোনো সময় তার প্রয়োজনমতো রেমিট্যান্স স্টেটমেন্ট নিতে পারবেন, যা অ্যাকাউন্টে গ্রহণ করা রেমিট্যান্সের রেকর্ড রাখবে। ফলে, তার আর্থিক ব্যবস্থাপনা হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

বিকাশ অ্যাপের রেমিট্যান্স আইকনে তিনটি ট্যাব যুক্ত আছে- দেশ অনুযায়ী অপারেটর, রেমিট্যান্স স্টেটমেন্ট এবং রিসিট। স্টেটমেন্ট অংশে ট্যাপ করে গ্রাহক রেমিট্যান্স স্টেটমেন্ট নেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারবেন। চাইলে ৩০ দিন, ১৮০ দিন, কর-বছর বা নিজের পছন্দমতো তারিখ অনুসারে রেমিট্যান্সের স্টেটমেন্টের জন্য রিকুয়েস্ট করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত