আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২০৮ কোটি ডলার

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পিএম

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে আগস্টের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৯৭১ মিলিয়ন মার্কিন ডলার।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগস্টের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২০৮ কোটি ৭০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫ দশমিক ৯০ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৪ হাজার ৫৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২ হাজার ৮৮৫ মিলিয়ন মার্কিন ডলার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত