আত্মরক্ষার জন্য হেলমেট পরেছিলাম: জাপা মহাসচিব

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম

জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হেলমেট পরা নিয়ে জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী হেলমেট বলেছেন, আমি স্বীকার করছি, গতকাল সংঘর্ষে আমাদের কয়েকজন হেলমেট পরেছিল। ওই পরিস্থিতিতে আমি নিজেও পরেছি।

আজ শনিবার (৩০ আগস্ট) জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামীম হায়দার পাটোয়ারী বলেন,হলুদ হেলমেট আমাদের দু-একজন পরেছিল। আমিও পরেছিলাম। আমি অস্বীকার করব না। যখন বড় বড় ইট মারা হচ্ছিল, তখন কিছু হেলমেট পরা হয়েছিল আত্মরক্ষার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত