রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫ পঞ্চম সিজন’

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পিএম

বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে আবার শুরু হয়েছে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫ পঞ্চম সিজন’। 

লোকসঙ্গীতের ঐতিহ্য ও সংস্কৃতি অটুট এবং ভবিষ্যত প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সঠিক মূল্যায়ন, গানের রাইটস ও রয়ালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিলো সান ফাউন্ডেশনের। যাত্রা শুরু করার পর থেকেই সান ফাউন্ডেশন বাংলা লোকসঙ্গীতে র প্রসার নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুরু হলো এবারের ম্যাজিক বাউলিয়ানা ২০২৫।

এবারের পঞ্চম আসরের জন্য ২২ আগস্ট পর্যন্ত সারাদেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন।

প্রথম অডিশন রাউন্ড অনুষ্ঠিত হলো ২৯ আগস্ট, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে।

দিনভর অসংখ্য প্রতিযোগী অংশ নেয়, তাদের বাউল গানের সুরে মেতে উঠে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। গান শুনে বিচারকার্য করেছেন বিচারক হিসেবে কামরুজ্জামান রাব্বি, পাগলা বাবলু, টুনটুন বাউল, সন্দীপন, শফিউল বাদশা এবং দিতি সরকার।

সকল প্রতিযোগীর গান-সুর, তাল-লয়, উপস্থাপন, ভঙ্গিমা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে বিচারকরা অডিশন এবং সিলেকশন রাউন্ড থেকে ঢাকা আসার ম্যাজিক কার্ড প্রদান করেন ৪ জন শিল্পীকে। এভাবে সারাদেশের মোট ৪০ জন প্রতিযোগী অংশ নিবেন ঢাকায়, মেগা সিলেকশন রাউন্ডে।

কুষ্টিয়া থেকে নির্বাচিত শিল্পীরা হলেন রজনী খাতুন, জকিব আহমেদ প্রিন্স, অন্তর্যামি হালদার স্বপ্ন এবং সালমা সারগাম।

সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ম্যাজিক বাউলিয়ানার এই বর্ণাঢ্য আয়োজন দেখতে চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। ম্যাজিক বাউলিয়ানার ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, এবং ওয়ারড্রোব পার্টনার বিশ্বরঙ। এই আয়োজন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইট (www.magicbauliana.com.bd) ফেসবুক পেইজ (www.facebook.com/magic.bauliana/) অথবা ফোন করুন টোল ফ্রি নম্বরে ০৮০০০০৮৮৮০০০।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত