একটি গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিভিন্ন ধরনের উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত ও বিভাজন করতে চায়।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতন ও দুঃশাসনের পর একটি অভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ তৈরি করার সুযোগ পেয়েছি। এ নতুন বাংলাদেশ নির্মাণ করতে আমরা সবাই একটি বিষয়ে একমত, যেমন প্রত্যেক মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরও বলেন, আজকে যারা মনে করছেন, আপানারা আলাদা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলেন, কখনও এ কথা বলা যাবে না। সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু এ কথা বলা যাবে না। আমরা সবাই বাংলাদেশি। আমাদের সকলের অধিকার সমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জন জেত্রার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স), ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিও, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও লেখক সঞ্জিব দ্রং।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কাল
ছিনতাইকারীদের আটক করে ছেড়ে দিল থানা পুলিশ