নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা- মেয়ের মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০:০১ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় ফতুল্লার শিহাচর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, একই এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা ও তার মেয়ে লামিয়া (২২)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পাম্প নিয়ে বাড়ির পিছনে জমে থাকা বৃষ্টির পানি সেচতে যায় রোকসানা ও তার মেয়ে লামিয়া। এ সময় পাম্পের সংযোগ তার লিকেজ হয়ে প্রথমে রোকসানা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় লামিয়া তার মাকে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন আশপাশের লোকজন দেখে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মা মেয়েকে উদ্ধার করে দ্রুত শহরের খানপুরস্থ ৩০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “মর্মান্তিক দুর্ঘটনাটি শুনেছি। এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত