নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। হামলায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া (৪৫), নুর মোহাম্মদ (২৯) ও রফিক (৪২)। আহত মনোয়ারাসহ অন্য তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব চলছিল সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া ও রফিকের মধ্যে। শনিবার জেলা বিএনপির কাউন্সিল শেষে রাতে দোজাহান বাড়ি ফেরার পথে জামাটি বাজারের পাশে নবী হোসেন ডাক্তারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
হামলার খবরে দোজাহানের স্বজন ও সমর্থকরা রফিকের বসত বাড়িতে গিয়ে পাল্টা হামলা চালায়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে মোট পাঁচজন আহত হন। আহতদের নেত্রকোনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দোজাহান ও নুর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। এরপর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হলে রফিককে মৃত ঘোষণা করা হয় বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।
নেত্রকোনা পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দুজনের মৃত্যু নিশ্চিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
ভারত-চীনের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি মোদির
বামজোট নেত্রীকে শুভেচ্ছা জানালেন শিবির নেতা ফরহাদ