প্রভার আরেক অধ্যায়

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০২:৫৬ পিএম

বিজ্ঞাপন, টিভি নাটকের পর এবার বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্রে অভিনয় করছেন দেশীয় শোবিজের বহুল বিতর্কিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দুই দশকের ক্যারিয়ারে এবারই প্রথম তিনি চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। তাও একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায়। জুঁইয়ের সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’। এরই মধ্যে এ সিনেমার এক দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রভা। শিগগিরই দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ  নেবেন। সিনেমাটিতে প্রভার সহশিল্পী এ বি এম সুমন। 

অন্যদিকে, ৩০ আগস্ট থেকে গাজীপুরের হোতাপাড়ায় অংশ নিয়েছেন সরকারি অনুদানে নির্মিত ‘দেনা পাওনা’ সিনেমার শুটিংয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। এতে নিরুপমা চরিত্রে পর্দায় আসবেন প্রভা। তার সহশিল্পী চিত্রনায়ক মামনুন হাসান ইমন। 

একসঙ্গে দুই চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে প্রভা বলেন, দুটি সিনেমাতেই নতুন দুটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবে। আপাতত চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।’ 

‘দেনা পাওনা’ ২০২২-২৩ অর্থবছরের সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পায়। প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় দফায় এফডিসি দিয়ে শেষ হবে এ সিনেমার চিত্রায়ণ। অন্যদিকে, ২০২২-২৩ অর্থবছরের ‘দুই পয়সার মানুষ’ ৫৮ লাখ টাকা অনুদান পায়। সবকিছু ঠিকথাকলে চলতি বছরই সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত